নারায়ণী ব্যাটালিয়ন এর সমর্থনে ঢাকঢোল বাজিয়ে মিছিল যুব তৃণমূলের - The News Lion

নারায়ণী ব্যাটালিয়ন এর সমর্থনে ঢাকঢোল বাজিয়ে মিছিল যুব তৃণমূলের




দি নিউজ লায়ন ;   মঙ্গলবার নারায়ণী ব্যাটেলিয়ানের সদর দপ্তরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। আর সেই খুশিতে রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্য হলুদ গামছা গলায় জড়িয়ে হলুদ শাড়ি পরিহিত হয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস। একইসাথে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতা করে মিছিল করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 


তিনি বলেন মুখ্যমন্ত্রী কোচবিহার কে ভরিয়ে দিয়েছেন। তাই আমাদের কর্তব্য তাঁকে সঠিকভাবে স্বাগত জানানো। আমরা যুব তৃণমূলের পক্ষ থেকে ঢাকঢোল বাজিয়ে উৎসবে পরিবেশ তৈরি করে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানালাম। জেলা তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে জানান, মুখ্যমন্ত্রীকে যখনই কোচবিহারের উন্নয়নের জন্য অনুরোধ করা হয়েছে তখনই এক কথায় তিনি রাজি হয়ে গিয়েছেন। কোচবিহারের মানুষ যা চেয়েছেন মুখ্যমন্ত্রী তাদের তাই দিয়েছেন।


 নারায়নী ব্যাটেলিয়ানের দাবি জানানো হয়েছিল সেই দাবিও পূরণ হলো। তাই দলের তরফে কোচবিহারের সাধারণ মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.